Help Us Support Our Brother & His Family

আমাদের খুব কাছের এক বন্ধুর জন্য আজকে এই লেখাটি লিখছি। ওর নাম পরিচয় গোপন রাখছি, কারণ ও বরাবরই খুব আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ছিল, কিন্তু আজ পরিস্থিতি আমাদের বাধ্য করেছে ওর পাশে দাঁড়াতে।

আমরা দীর্ঘ ১০ বছর ওর সাথে স্কুলে কাটিয়েছি। ক্লাস থ্রি থেকে টেনে পড়ার সময় ও একটা ওয়েলফেয়ার ফান্ড থেকে টাকা পেত, সেটা দিয়ে কোনোমতে ওর পড়ালেখা চলত। কিন্তু হুট করেই সেটা বন্ধ হয়ে যায় এবং স্কুল থেকে এককালীন বিশাল অংকের একটা টাকা দাবি করা হয়। অনেক কষ্টে সেই বাধা পার করলেও কলেজে ওঠার পর ওর বাবার ছোট অটো সারানোর দোকানটা চলে যায়।

পরিবারটা টিকে থাকার জন্য তখন এনজিও থেকে লোন নিয়ে একটা অটো রিকশা কেনে। এডমিশনের সময় ওর সেই লড়াই আমরা দেখেছি। ভালো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সামর্থ্য থাকলেও মানসিক আর আর্থিক চাপে শেষ পর্যন্ত ও রাজশাহী কলেজে ভর্তি হয়। সেই ভর্তির টাকাটাও এসেছিল বাড়ির শেষ সম্বল গরুগুলো বিক্রি করে।

এরপরও শেষ রক্ষা হয়নি। লোনের কিস্তির কাছে হেরে গিয়ে ওরা নিজেদের বাড়ি ছেড়ে রাজশাহীতে ওর ভাইয়ের বাসায় আশ্রয় নেয়। কিন্তু দুর্ভাগ্যের শেষ এখানেই নয়—ওর ভাইয়ের চাকরিটাও চলে যায়। বর্তমানে পরিবারটার মাথার ওপর ৭ লাখ টাকারও বেশি ঋণের বোঝা।

৩/৪ দিন আগে ওর আম্মু পড়ে গিয়ে অনেক ব্যথা পান। অসুস্থ স্ত্রী আর ঋণের কিস্তির চাপ নিতে না পেরে ওর বৃদ্ধ বাবা এই হাড়কাঁপানো শীতে কাল রাতে রিকশা নিয়ে বের হয়েছিলেন। বয়স হয়েছিল, শরীর সায় দিচ্ছিল না, তবুও দায়িত্বের টানে বের হতে হয়েছিল। কিন্তু আজ তিনি আর ফেরেননি। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়ে তিনি আজ আমাদের সবাইকে ছেড়ে চিরতরে চলে গেছেন।

একজন ছাত্রের পক্ষে এই ভার বহন করা অসম্ভব। আমরা যদি আজ ওর পাশে না দাঁড়াই, পরিবারটা হয়তো চিরতরে শেষ হয়ে যাবে। আপনাদের কাছে অনুরোধ, যে যা পারেন ওকে একটু সাহায্য করুন। আমাদের এই ছোট কন্ট্রিবিউশন হয়তো ওর ঋণের বোঝা কিছুটা কমিয়ে ওকে আবার সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করবে।

Submit Donation Details

After sending money, please submit your transaction details here to update the live dashboard.

Documentation Vault

We believe in complete openness. Access verified medical reports, debt statements, and death certificates.

View Verified DocumentsPDF
0Raised of 700,000 Goal
0.0% Funded
0
Donors
700,000
Needed

Payment Methods

b

Donate via bKash

01405390090

N

Donate via Nagad

01405390090

B

Bank Transfer

BRAC Bank PLC

Account No1073740910001
Account NameYAKUB KHAN MAHIN
BranchMIRPUR BRANCH
Routing060262983

Tap card to copy Account Number

LIVE DONATIONS

LAST 50

Waiting for the first hero...